হারুন রশিদ, ওসমানীনগর উপজেলা প্রতিনিধি::
প্রাণি সম্পদে ভরবো দেশ গড়ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে প্রাণিসম্পদ সেবা সাপ্তাহ ও প্রর্দশণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল ( বৃহস্পতিবার) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাজিব দাশ পুরকায়স্থ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান আনা মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামিলীগ সভাপতি আতাউর রহমান, জেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আহসান হাবিব, ওসমানীনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মমতাজ বেগম, ওসমানীনগর থানার ওসি তদন্ত নিপেন্দ্র নাথ ঘোষ, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, অর্থ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, সদস্য হারুন রশিদ, সোয়েব আহমদ, জুয়েল আহমদ, তথ্য অফিসার শাহরিন সুলতানা, সাংবাদিক ফজলু মিয়া, প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নানান প্রজাতির প্রাণীর স্টল পরিদর্শন করেন নেতৃবৃন্দরা।
সংবাদটি শেয়ার করুন।


















