হারুন রশিদ,ওসমানীনগর প্রতিনিধি:: যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম রুপা মিয়ার পরিবারের উদ্যোগে সিলেটের ওসমানীনগরে বন্যায় অসহায় পানিবন্দি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দয়ামির ইউনিয়নের বড় দিরারাই গ্রামের প্রায় ৩ শতাধিক বন্যায় ক্ষতিহগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তৈল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শামিম আহমদ (ভিপি) ভাইস চেয়ারম্যান আনা মিয়া, আওয়ামিলীগ সহ-সভাপতি আব্দাল মিয়া, দয়ামির ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এস, টি, এম, ফখর উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সেলিম খাঁন, জুনেল আহমদ নজির,নাজআহমেদ,
আনোয়ার আলী,আনহার মিয়া,
আওয়ামীলীগ নেতা হিরন মিয়া,সমাজসেবী সেবুল আহমদ,উপজেলা ছাত্রলীগ এর আহ্বায়ক জুবায়ের আমিন সহ অনেকেই।
এসময় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম রুপা ও তার পরিবার সব সময় অসহায় মানুষের কল্যাণে সহায়তার হাত প্রসারিত করেন। যেকোন দুযোর্গসহ মানবিক সহায়তায় এগিয়ে আসে কোন কোন সময় দেশে না থাকলে ও যেন তাকে কাছে পান স্থানীয় দারিদ্র মানুষ। সম্প্রতি বন্যায় পানি বন্দি ও আশ্রয়হীন মানুষের হাতে হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ায় অনেক খুশি এলাকা বাসী। প্রবাসে থেকেও এলাকার উন্নয়নের পাশাপাশি যে কোন দুর্যোগে সহায়তায় এগিয়ে আসেন সিরাজুল ইসলাম রুপা। বন্যাকালিন সময়ে তার এই মহতি কার্যক্রম অব্যাহত রাখার আশবাদ ব্যাক্ত করেন তারা। বক্তারা আরো বলেন যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম রুপা মতো যত প্রবাসীরা প্রবাসে থেকে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন আমরা সকলের সুস্থতা দীর্ঘায়ু ও উন্নত জীবন কামনা করি।
সংবাদ টি শেয়ার করুন।


















