বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও সংবর্ধনা

প্রতিবেদক
moloysylsurma
এপ্রিল ১৬, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ

হারুন রশিদ ওসমানীনগর :: সমাজিক সংগঠন ‘প্রাক্তন ছাত্র মাদার বাজার মাদ্রাসা বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্র’ এর উদ্যোগে সিলেটের ওসমানীনগরে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) উপজেলার উসমানপুর ইউনিয়নের মাদার বাজার এফ.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন ঈদগাঁহ প্রাঙ্গণে শিক্ষা সামগ্রী উপহার বিতরণী ও সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ শাহবাজ আহমদের প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। মাদার বাজার এফ.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদীর সভাপতিত্বে শিক্ষক খলকুজ্জামানের পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবগ্রাম হাজী মোহাম্মদ ছাইম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী, মাওলানা আব্দুল মুছাব্বির।

এসময় বক্তারা বলেন, প্রবাসে থেকেও এলাকার উন্নয়নের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করতে প্রাক্তন ছাত্র মাদার বাজার মাদ্রাসা বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগ প্রশংসনীয়। জীবনযাত্রার মানউন্নয়নের পাশাপাশি আগের তুলনায় শিক্ষা ব্যবস্থা অনেকটাই পরিবর্তন এসেছে। মানসম্মত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শতভাগ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি প্রবাসীরাও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সুশিক্ষায় শিক্ষিত করে নিজে প্রতিষ্ঠিত এবং দেশে, সমাজ ও আলোকিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা শামসুল ইসলাম, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন রশিদ, মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, সামাজসেবী শিপন খাঁন, ইউপি সদস্য জিল্লুর রহমান, হাফিজ তাহসিনুর রহমান, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জাহেদ খাঁন আলিফ, আব্দুল কাইয়ূমসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা অবিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই তেলাওয়াত পরিচালনা করেন অত্র মাদরাসার দাখিল পরিক্ষার্থী সুমন আহমদ।
এসময় স্থানীয় ৮ শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ খাতা কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় মনযোগী করতে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখায় প্রাক্তন ছাত্র মাদার বাজার মাদ্রাসা বিশ্ব পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি কামরুল ইসলামকে ধন্যবাদ জানান অতিথিরা।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে শিক্ষার্থীদের ভরসার নাম হয়ে উঠছে হেক্সাস গোয়ালাবাজার সফলতার সাথে ৫বছরে পদার্পণ 

ওসমানীনগরে রাস্তায় হেলে পড়েছে গাছ,ঝুঁকিপূর্ণ যান চলাচল

ওসমানীনগরে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত পাঁচ শতাধিক বাড়িঘর পানিবন্দি

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম

প্রবাসীর সন্তানেরা দেশে ফিরবে কি না সেটাই বড় শঙ্কা – আনহার আলী

ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে, তাহসিনা রুশদীর লুনা

প্রবাসী মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবার মৃত্যুতে সাংবাদিকদের শোক

পিবিআই সিলেট, মৌলভীবাজার ও হবিঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রেস রিলিজ গাইড লাইন ও ভিডিও এডিটিং বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত

বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে ভারত, ওসমানীনগরে ময়নুল হক চৌধুরী।