সুরমা সিলেট ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে বেশি দামে গরুর মাংস বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে দুই ফল বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার গোয়ালাবাজারে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।
অভিযানে ভাইভাই মিট হাউজ এবং মামুন মিট হাউজ সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে মাংস বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং সরকার নির্ধারিত ৬৬৪ টাকা দরে বিক্রি করার নির্দেশ দেয়া হয়।। একই সময়ে অতিরিক্ত দামে ফল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করার একটি সচিত্র প্রতিবেদন “সিলেটের ওসমানীনগরে প্রতিকেজি গরুর মাংসের দাম ১১০০ টাকা।ক্ষুব্দ ক্রেতারা” এই শিরোনেমে গত ১৪ই মার্চ বৃহস্পতি বার সুরমা সিলেটের ডিজিটাল প্লাট ফর্মে প্রচারিত হয়,প্রচারিত প্রতিবেন টি দেশ বিদেশে ব্যাপক সারা ফেলে।


















