বুধবার , ১৯ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে বন্যার্তদের সাথে ইউপি চেয়ারম্যান ও তার পরিবারের ঈদ উদযাপন

প্রতিবেদক
moloysylsurma
জুন ১৯, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

হারুন রশিদ, ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির পানিতে লক্ষাধিক মানুষ পানিবন্দি জীবন যাপন করছেন। পবিত্র ঈদুল আজহায় বন্যার্ত মানুষদের সাথে ঈদের আনন্দ উদযাপন করেছেন ৮নং উছমানপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল ও তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের
বিভিন্ন গ্রামে ও আশ্রয়কেন্দ্রে উজানের পানিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কুরবানির পশু জবাই করে রান্নাকরা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী সাধারণ মানুষের কাছে পৌছানোর সময়
উপস্হিত ছিলেন, উছমানপুর ইউনিয়ন পরিষদ এর চেয়াম্যান ওয়ালী উল্লাহ বদরুল,
ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি আবদাল মিয়া,
জেলা যুবলীগের অর্থ সম্পাদক এ,এইচ,এম কামরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি
মোঃ নাজমুল ইসলাম,
সিলেটের জনপ্রিয় অনলাইন পত্রিকা বর্তমান সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক ব্রাজিল প্রবাসী এ,এইচ,এম খায়রুল ইসলাম,
সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি এ,এস,এম সাদিকুল এহসান,
ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ এর আহবায়ক জুবায়ের আমিন,
৪নং ওয়ার্ড ইউপি সদস্য মিনহাজ আহমেদ সাজন,
বিশিষ্ট সমাজসেবী ও রাজনিতিবিদ কাজী মিসবাহ,
উছমানপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুছা,
উছমানপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সধারণ সম্পাদক আসলাম কবির প্রমূখ।

এ সময় ইউনিয়ন চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল জানান, আমি ও আমার পরিবার সবসময় আর্তমানবতার কাজে নিয়োজিত। ঝড়-বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করে মানুষের ঘরে ঘরে ও আশ্রয় কেন্দ্রে নিজের পরিবারের অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করে আসছি।
ঈদুল আজহা উপলক্ষে ক্ষতিগ্রস্ত দুঃখী মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস, ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য আমাদের এই লক্ষ্য।
আমি আমার ইউনিয়নবাসির সেবা করার সুযোগ পেয়েছি তাই। জানিনা কতটুকু করতে পারছি তবে আমার ও আমার পরিবারের সদস্যরা সব সময় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শরীরের সব রক্তবিন্দু দিয়ে হলেও মানুষের সেবা করে যাবো।

এ প্রসঙ্গে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দাল মিয়া জানান, এখন সময় এসেছে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের অনুভব করতে হবে তাদের দুঃখ দুর্দশা। সিলেটের বিভিন্ন প্রান্তে বানভাসি মানুষকে সাহায্যের জন্য কাজ শুরু হয়েছে। সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে ত্রাণ বিতরণও চলছে। আজ ওয়ালীউল্লাহ বদরুল চেয়ারম্যান যে দৃষ্টান্ত দেখিয়েছেন আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইভাবে যেন উনাদের কার্যক্রম অব্যাহত থাকে।
আজকে আমরা সবাই মিলে যদি তাদের পাশে এসে দাঁড়াই, তাদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিই তাহলেই তাদের মুখে হাসি ফুটে উঠবে। ঈদের সময় আমরা যেমন আনন্দ উপভোগ করব তেমনি চেষ্টা করব, সেই আনন্দ যেন তাদেরও স্পর্শ করতে পারে।

সিলেট জেলা যুবলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম বলেন, বানভাসিদের সাথে আমরা ঈদ উদযাপন করছি। খুব ভালো লাগছে, সত্যি বলতে এমন সময়ে এ মানুষগুলোর পাশে থেকে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারার মধ্যে আনন্দ অনেক। আমরা এর আগেও বন্যার্থ মানুষের পাশে ছিলাম। ভবিষ্যৎতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, আমরা আজ অনেকেই পবিত্র ঈদুল আজহা নিজ বাড়ীতে অথবা বাসা বাড়ীতে উদযাপন আনন্দের সাথে করছি। কিন্তু যারা ইতি মধ্যে বন্যার পানিতে কবলিত হয়ে ঘর বাড়ীতে পানিবন্দি। কেউ কেউ বাড়ীঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে। তাদের অবস্থা চিন্তা করে আমাদের পরিবারের পক্ষ থেকে আজকের আয়োজন। আমরা চাই সব সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে।

এসময় ইউনিয়নের বেশ কয়েকটি পানিবন্দি পরিবার ও আশ্রয় কেন্দ্রের বিভিন্ন মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

উপজেলা চেয়াম্যান হিসাবে আবুল বাশার,কে দেখতে চাই, উপজেলা বাসী।

পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

ধর্মপাশায়,পিতলের কালীপ্রতিমা চুরি,উদ্ধার অভিযানে পুলিশ

ওসমানীনগরে নেইড এর পক্ষ থেকে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

ওসমানীনগরে শহীদ দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

ওসমানীনগরে যুক্তরাজ্য যুবদল নেতা রুহেল আহমদ সংবর্ধিত

ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত

দৈনিক বিকাল বার্তার ওসমানীনগর প্রতিনিধি হলেন সৈয়দ মোফাজ্জল আলী

ফ্যাসিস্টের দোসররা এখনও প্রশাসনের বিভিন্ন যায়গায় : তাহসিনা রুশদী লুনা

সিলেট-২ আসনে জামান সিদ্দিকীর বিকল্প নেই: গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা