বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

প্রতিবেদক
moloysylsurma
জুলাই ৩, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী ও বিদ্যালয়ের আজিবন দাতা সদস্য মজির উদ্দিন আহমদ (তুরন) এর পরিবারের পক্ষথেকে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

বোধবার দুপুরে উপজেলার দয়ামির ইউনিয়নের আহমদনগরে জয়বুননেছা গার্লস হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে একটি করে ছাতা প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে, সহকারী শিক্ষক ছাদিয়া আফরিন নীলার পরিচালনায়। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সমাজসেবী মোঃ নজির উদ্দিন আহমদ, আহমদনগর ওয়াজেদ আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা জহুরা বেগম, অভিবাবক সদস্য আব্দুল মালিক বেলাল।

এসময় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী, বিদ্যালয়ের দাতা সদস্য মজির উদ্দিন আহমদ (তুরন) শুধু একজন প্রবাসীই নন, তিনি হচ্ছেন আমাদের সমাজের আলোকবর্তিকা। দেশের মাটির প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং শিক্ষার প্রতি তার দায়িত্ববোধ আজ আমাদের অনুপ্রেরণার উৎস। জয়বুননেছা গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য ছাতা বিতরণ তাঁর সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।তুরন ভাইয়ের মতো প্রবাসীরা যদি নিজ এলাকায় শিক্ষার উন্নয়নে এগিয়ে আসেন, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে আরও সচেতন, আত্মবিশ্বাসী ও মানবিক। আমরা তাঁর এই মহতী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।

অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবী ফখরুল ইসলাম, অলিউর রহমান, জয়বুননেছা গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক বিপ্লব কুমার দাস তালুকদারসহ শিক্ষক অভিবাবক শিক্ষার্থী বৃন্দ প্রমূখ।

বিদ্যালের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা ইসলাম ফারিহা, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ইসলাম আজহা, এবং নবম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা জান্নাত ফাম্মি কে বাংলাদেশ সরকারের ভর্তি সহায়তা ট্রাস্টের জন্য নির্বাচিত করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা এখন যাবে নগদে

মধ্যনগরে যুবলীগ নেতা শহীদুল,গ্রেফতার

ওসমানীনগরে গনঅভ্যুত্থান দিবস পালন

ওসমানীনগরে তারুণ্যের শীর্ষক যুব সমাবেশ ও সাইবার নিরাপত্তায় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ওসমানীনগরে বিএনপির খন্দকার বাজার আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন

ওসমানীনগরে মাদ্রাসার ৩ যুগ পুর্তিতে আলোচনা সভা ও শিক্ষক শিক্ষার্থীদের পুনর্মিলনী

ওসমানীনগরে জনতার হাতে ডাকাত সন্দেহে আটক ২

প্রবাসীরা দেশের অক্সিজেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান

ওসমানীনগরে আনন্দদায়ক হয়ে ওঠেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা

ওসমানীনগরে ৭টি চোরাই সিএনজি অটোরিকশা সহ ৭ চোর সদস্য আটক