বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হলেন ইসলাম উদ্দিন

প্রতিবেদক
moloysylsurma
জুলাই ৩, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ণ

হারুন রশিদ / ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে অভিভাবক প্রতিনিধির দ্বায়িত্ব পেয়েছেন গোয়ালাবাজার ইউনিয়নের এওলাতৈল গ্রামের মোঃ ইসলাম উদ্দিন। ২২ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত পত্রে ৪ সদস্যের নব-গঠিত এডহক কমিটি অনুমোদন করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটিতে সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন ওসমানীনগর উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ খান জাহান আলী, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হক, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক আব্দুন নূর ও অভিভাবক প্রতিনিধি করা হয়েছে শিক্ষানুরাগী মোঃ ইসলাম উদ্দিনকে।

এদিকে, শিক্ষানুরাগী মোঃ ইসলাম উদ্দিনকে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি হিসাবে মনোনিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যাঁরা আমাকে এডহক কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করেছেন। গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের এলাকার আলোকবর্তিকা। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার শৈশব, স্মৃতি ও দায়বদ্ধতা জড়িয়ে আছে। এই দায়িত্ব আমার কাছে শুধুমাত্র একটি পদ নয়, এটি একটি অঙ্গীকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে, শিক্ষার পরিবেশ উন্নয়নে এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবো। আমি সবসময় বিশ্বাস করি, শিক্ষা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয় এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। তাই শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা বিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে চাই। আমি আন্তরিকভাবে চাই, এই স্কুল থেকে ভবিষ্যতে আরও আলোকিত মানুষ তৈরি হোক।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত্যু বরণ করেছেন

১৭ বছর পর দলীয় কার্যালয়ে বসলো ওসমানীনগর বিএনপি

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের শোক বার্তা

ওসমানীনগরে সাংবাদিকদের সম্মানে প্রবাসীর ইফতার ও দোয়া মাহফিল

মধ্যনগরে যুবলীগ নেতা শহীদুল,গ্রেফতার

ওসমানীনগরে ত্রাণ বিতরণকালে অসুস্থ হলেন আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়া

জকিগঞ্জে আলোর পথে সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন:সভাপতি ইকবাল,সম্পাদক লিমন

ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের বন্যার্তদের শুকনো খাবার বিতরণ

ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

ওসমানীনগরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির আহমদ শাহীন-কে সংবর্ধনা