হারুন রশিদ ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে ‘মাহে রমজান’ উপলক্ষে আল ইনসাফ ইসলামী সমাজকল্যাণ সংস্থা প্রথমপাশা’র উদ্যোগে ‘খাদ্য সামগ্রী’ বিতরণ করা হয়েছে।
১৬ই মার্চ (শনিবার) ৫ই রমজান দুপুর ২ ঘটিকায় ওসমানীনগর উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড প্রথমপাশা ও এর আশপাশের এলাকার ৪০ টি পরিবারের মাঝে চাল, ডাল, পিয়াজ, আলু, সয়াবিন তেল, খেজুর, চানা, দুধ সহ পরিবার প্রতি ১৫ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন আল ইনসাফ ইসলামী সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি জনাব শামসুজ্জামান খান, সাবেক সভাপতি হা.মাও. আফজাল হুসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঞ্জব আলী সাকিব, অর্থ সম্পাদক বদরুজ্জামান খান, সহ অর্থ সম্পাদক খায়রুল ইসলাম রুহিন, প্রচার সম্পাদক রেজওয়ান আহমেদ, সহ প্রচার সম্পাদক শাহজাহান মিয়া ও সদস্য রাজা মিয়া, সাইদুর রহমান, হামদান হুসাইন, ফরহাদ আহমেদ, সোহান আহমেদ, মাসুদ আহমেদ, রাবেল খান, শেখ তারেক, শেখ তাশেক, ইমন আহমেদ এবং প্রথমপাশা নিবাসী শুভ মিয়া প্রমুখ।

















