নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ২৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আকমল আলী মালাইয়ের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো ও ছাত্র হত্যার ঘটনায় সিলেটের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে মালাই দক্ষিণ সুরমা এলাকায় তার ক্যাডার বাহিনী দিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জুয়া ও মাদক নিয়ন্ত্রণ করতেন। ফলে পুরো এলাকা ছিল অপরাধের স্বর্গরাজ্য।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি তিনি রাজনৈতিক খোলস বদলে কিছু বিএনপি নেতার সঙ্গে গোপন সমঝোতায় জড়িত হয়েছেন, যার মাধ্যমে গ্রেপ্তার এড়িয়ে আবারও অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।
এলাকাবাসীরা জানান,
আকমল আলী মালাই এর বিরোদ্ধে এত অভিযোগ থাকার পরও তাকে কেন গ্রেপ্তার করা হয়নি। মালাইকে রক্ষা করার পেছনে কোন এক অদৃশ্য মহলের খুঁটির জোড় কাজ করছে, যা ন্যায়বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, এবং পতিত সরকারের এ দোসরকে কৌশলে পূর্ণবাসন করার চেষ্টা করা হচ্ছে। আকমল আলী মালাইকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ওনি কোথায় আছে দেশে না বিদেশে জানিনা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা তবে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে তাকে পাওয়া মাত্র গ্রেপ্তার করা হবে।


















