বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ২৬, ২০২৫ ১:০২ পূর্বাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: পবিত্র মাহে রামাদ্বান ও ঈদ-উল ফিতর উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প অরর্গানাইজেশন ইউ‘কের উদ্যোগে সিলেটের ওসমানীনগরে ২সহস্রাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী জামান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহ এমলাক আলী, সদস্য সাইফুল ইসলাম সিদ্দিকী, এমাদ আলী, ফখরুজ্জামান সিদ্দিকীর সহযোগীতায় ওসমানীনগর উপজেলা গণ অধিকার পরিষদের বাস্তবায়নে উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ওসমানীনগর উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক আহবায়ক সমাজসেবী রেজা সিদ্দিকীর সার্বিক তত্বাবধানে ১০টি ট্রাকযোগে উপজেলার প্রতিটি ইউনিয়নে অসহায় ছিন্নমূল পিছিয়ে পড়া জনগোষ্টির সহায়তায় পৌছে দেয়া হয় এসব খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, পিঁয়াজ, সয়াবিন তৈল, আলু, চিনি, সেমাই।

মঙ্গলবার উপজেলার উসমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান সিদ্দিকীর বাড়িতে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বাংলাদেশ শাখার সভাপতি সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান সিদ্দিকী।

সিলেট যুবঅধিকার পরিষদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ.এম মুহিবুর রহমানের পরিচালনায় বক্তারা বলেন, এলাকার আত্মসামাজিক উন্নয়নের পাশাপাশি অবহেলিত মানুষের জীবনমানের পরিবর্তনে কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার প্রত্যান্ত অঞ্চলের নিন্মবিত্ত মানুষের কল্যাণে প্রতিনিয়ত সহযোগিতার হাত প্রসারিত করছে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন হেল্প অরর্গানাইজেশন ইউ‘কে। প্রবাসের কষ্টার্জিত আয় থেকে নাড়ির টানে দেশের যে কোন দূর্যোগে অসহায় মানুষের কল্যাণে সার্বিক সহযোগিতায় হাত প্রসারিত করার প্রচেষ্ঠায় পবিত্র মাহে রামাদ্বান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ২ সহস্রাধিক অসচ্ছল, সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখের হাসি ফুটাতে এবং ঈদ আনন্দ ভাগাভাগী করতে খাদ্য সামগ্রী বিতরণ প্রশংসনীয় উদ্যোগ। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশের ক্লান্তিলগ্নে হেল্প অরর্গানাইজেশন ইউ‘কের এসব মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।

বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সহকারি হিসাব রক্ষণ কর্মকর্তা ওসমানীনগর উপজেলা গণঅধিকার পরিষদ নেতা মাইদুল ইসলাম চৌধুরী রাজু, সমাজসেবী আক্তারুজ্জামান হেলন, আজমল আলী আতিক, গণ অধিকার পরিষদ নেতা সাদিকুর রহমান ছাদেক, রাসেল আহমদ, সুরত আলী, শেখ বাবুল মামুন।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেল্প অরর্গানাইজেশন ইউ‘কের উপদেষ্টা আক্তারুজ্জামান চৌধুরী, সমাজ সেবক কামাল আহমদ, যুব অধিকার পরিষদ নেতা এমদাদুর রহমান ইজাজ, শুক্কুর আহমদ, জবলু মিয়া, ইকবাল আহমদ, জাহাঙ্গীর আহমদ, খুকন আহমদ, ছালিম আহমদ, ছাত্র অধিকার পরিষদ নেতা মিনহাজ আহমদ, ছালে আহমদ, সামির আহমদ, সানুর সিদ্দিকী, হাবিবুর রহমান, শিপু মিয়া, জুম্মান আহমদ, মাওলানা লুৎফুর রহমান, বিশ্বজিৎ কুমার পাল প্রমুখ। সভায় গন,যুব, ছাত্র অধিকার পরিষদের উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় শতাধিক ত্রাণ সম্বনয়ক ও গণ অধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় নিজ উঠানে গাঁজা চাষ,গাছসহ ব্যবসায়ী আটক

ওসমানীনগরে জলাশয় দখল উচ্ছেদের দাবিতে পাঁচ গ্রামের মানববন্ধন

ওসমানীনগরে থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় ছবক প্রদান ও ঈদে মিলাদুন্নবী উদযাপন

ওসমানীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি থেকে লিলফর বহিষ্কার

ধর্মপাশায় বলাৎকারের অভিযোগে ইমাম গ্রেফতার

হত্যার ভয় দেখিয়ে মাদরাসাছাত্রকে শিক্ষকের বলাৎকার

জুলাই আগস্টের বিপ্লবকে স্থানীয় ভাবে তরান্বিত করতে হবে, জেলা প্রশাসক : মোহাম্মদ শের মাহবুব মুরাদ

শিক্ষকরাই শিক্ষক তৈরী করেন সাখাওয়াত এরশেদ

ওসমানীনগরে যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জৈন্তাপুরে বজ্রপাতে ফুটবল খেলোয়াড়ের মৃত্যু