শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে সৌদি সরকারের পাঠানো দুম্বার গোস্ত এতিমখানা মাদরাসা ও দুস্তদের মাঝে বিতরণ

প্রতিবেদক
moloysylsurma
অক্টোবর ৩১, ২০২৫ ২:৪৮ পূর্বাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলায় এতিমখানা মাদরাসা ও দুস্থদের মধ্যে দুম্বার গোস্ত বিতরণ করা হয়েছে।

গতকাল বোধবার (২৯ অক্টোবর) সকাল থেকে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস বিভিন্ন এতিমখানা, মাদ্রাসায় ও দুস্থদের মাঝে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর পর্যন্ত বিতরণ করা হয়।

ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)-এর অধীনে সৌদি আরব সরকারের “আদাহী প্রজেক্ট” থেকে হিমায়িত দুম্বার মাংস প্রতি বছরই বাংলাদেশে এতিম অসহায়দের জন্য পাঠানো হয়। পরে তা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে উপজেলা পর্যায়ে বরাদ্দ নির্ধারণ করেন।

উপজেলা সূত্রে জানা গেছে এ বছর ওসমানীনগরে মোট ২২ কার্টুন দুম্বার মাংস বরাদ্দ পাওয়া গেছে।

বরাদ্দ কৃত মাংস বিতরণ করেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
বিতরণ কালে গণমাধ্যম কর্মীরা ও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, সৌদি আরব সরকারের এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। প্রতিবছর পবিত্র কোরবানির পশু দুম্বার মাংস বিশ্বের বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করে তারা যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই অসাধারণ। ওসমানীনগর উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ নিয়মিত এই সহায়তা পেয়ে উপকৃত হচ্ছেন।  তিনি আরো বলেন, এই সহায়তা শুধু একটি মাংসের প্যাকেট নয়, এর মধ্য দিয়ে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে চিত্র তুলে ধরছে, তা আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির এক উজ্জ্বল নিদর্শন।  আমরা সৌদি আরব সরকার ও সংশ্লিষ্ট সংস্থাসমূহকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আশা করি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এ ধরনের সহায়তার আওতায় আসবেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগর প্রেসক্লাবের দাতা সদস্য ইসতিয়াক আহমদ সংবর্ধিত

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ওসমানীনগরে সভাপতি রুম্মান সাধারণ সম্পাদক মশিউর

সাংবাদিক হারুন রশিদকে নিয়ে কুচক্রীমহলের অপপ্রচার থানায় জিডি

ওসমানীনগরে ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন: সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক সুমন

ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের আসল শক্তি : অধ্যাপক আব্দুল হান্নান

ওসমানীনগরে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠন

প্রবাসী মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবার মৃত্যুতে সাংবাদিকদের শোক

ওসমানীনগরে বিশ্ব পর্যটন দিবস পালিত

ওসমানীনগরে মহান বিজয় দিবসের প্রস্তুতি মূলক সভা

ওসমানীনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত