ওসমানীনগর প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাপূজা, এবার তিথি সংকটের কারণে পাঁচদিনের পরিবর্তে চারদিনেই সম্পন্ন হচ্ছে। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ শুক্রবার তৃতীয় দিনে একসঙ্গে মহা অষ্টমী ও নবমী পূজা উদযাপিত হচ্ছে। আগামীকাল শনিবার বিজয়া দশমীর মাধ্যমে পূজার সমাপ্তি ঘটবে।
তিথি অনুযায়ী, অষ্টমী ও নবমী পূজার সময় একই দিনে পড়ায় পূজা কমিটি এবং মন্দির কর্তৃপক্ষ দুই দিনের পূজা একত্রে সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়। এর ফলে পূজার চার দিনের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ হবে। পূজারীদের মধ্যে এই কারণে কিছুটা হতাশা থাকলেও, ধর্মীয় বিধান অনুযায়ী তিথির সম্মিলন মেনেই এই পরিবর্তন করা হয়েছে।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের সদস্যরা জানিয়েছেন, তিথির নিয়ম অনুযায়ী পূজার সময়সীমা কমিয়ে আনতে হয়েছে। তবে পূজার মূল আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালিত হবে।
ওসমানীনগরে তাজপুর ইউনিয়ন চরইসবপুর গ্রামের
রাধিকা চরন পালের বাড়ীতে বীণাপাণি প্রভাতী সংঘ পুজা মণ্ডপ পরিদর্শনে ওসমানীনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ শিক্ষক মণ্ডলী এসময় উপস্থিত ছিলেন বীণাপানি প্রভাতী সংঘের সভাপতি, সুশীল দেবনাথ, সাধারণ সম্পাদক অজিৎ পাল,সহ-সভাপতি সুবোধ দেবনাথ,অতুল পাল,অরুনপাল,সহ সাধারণ সম্পাদক নিরঞ্জন দেবনাথ,উপদেষ্টা নবকুমার দেবনাথ,লবনী চরন পাল,সুকুমার দেবনাথ, অনন্ত পাল, রাধিকা পাল,হারাধন দেব প্রভাষ প্রমূখ।


















