মলয় চক্রবর্তী,ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথে মান্দারুকা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এতে ১৬০ টি পরিবারকে প্রায় ১১ ধরনের খাদ্য সামগ্রী এবং ৩০০ শত মানুষ কে এক সাথে নিয়ে ইফতার করানো হয়।
১ এপ্রিল (সোমবার) বিকালে বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী কয়ছর আলী আনোয়ার সাহেবের বাড়িতে মান্দারুকা কল্যাণ ট্রাস্টের সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও হাফিজ রিপন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আলতাফ হোসেন, দশঘর ইউপি চেয়ারম্যান এমদাদ উদ্দীন খান, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ।
এসময় বক্তারা বলেন মান্দারুকা কল্যাণ ট্রাস্ট পবিত্র সিয়াম সাধনার মাসে ঈদুল ফিতর কে সামনে রেখে এলাকার গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে আমরা এই ট্রাস্টের সকল ট্রাস্টি বৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আশা রাখছি এই ট্রাস্টের কার্যক্রম যেভাবে দিন দিন সুনামের সাথে এগুচ্ছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী,সদস্য হারুন রশীদ,রিহাব আহমেদ হেলাল, দুলা আহমেদ দিলাল,আব্দুল বাকি শিপু, রুমন আহমেদ, সাফিকুল ইসলাম, মুজায়েল, আলামিন, আমিনুর, গ্রামের মুরব্বিয়ান সহ আরও অনেকে।
সংবাদ টি শেয়ার করুন।


















