রবিবার , ৭ এপ্রিল ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

*ওসমানীনগরে সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন বিতরণ*

প্রতিবেদক
moloysylsurma
এপ্রিল ৭, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ

হারুন রশিদ,ওসমানীনগর উপজেলা প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগরে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ৩২ জন বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার হল রুমে ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি শামীমের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার মূলমন্ত্রকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায় মহিলাদের স্বাবলম্বী করার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি। উপস্হিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাজিব দাশ পুরকায়স্থ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্হিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দাল মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, প্রমুখ।

বক্তারা বলেন, সরকার মহিলাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে মহিলারা আত্মনির্ভরশীল হতে পারবেন।

প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা জানান, প্রশিক্ষণের আগে তারা সেলাই মেশিন চালাতে পারতেন না। এখন তারা কাজ শিখেছেন এবং মেশিন পেয়ে আরও উৎসাহিত হয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন এবং এলাকার অন্যান্য মহিলাদেরও প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূর করতে ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে বন্যার্তদের আনোয়ারুজ্জামান চৌধুরীর ত্রাণ বিতরণ

হুমায়ুন কবির সিলেটের গর্ব তিনি সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী: মতবিনিময় সভায় বক্তারা

ধর্মপাশায় কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

ওসমানীনগরে হুমায়ুন কবিরের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশী ফুটবলার রাজিয়ার মৃত্যু যে বার্তা দেয়

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ধর্মপাশায় ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ অনুষ্ঠিত

উপজেলা চেয়াম্যান হিসাবে আবুল বাশার,কে দেখতে চাই, উপজেলা বাসী।

ওসমানীনগরে ধানক্ষেত থেকে যুবকের রক্তমাখা লাশ উদ্ধার

সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম