ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশে বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম আদালত। গ্রামাঞ্চলের কিছু কিছু মামলার নিষ্পত্তি এবং তৎসর্ম্পকীয় বিষয়াবলীর বিচার সহজলভ্য করার উদ্দেশো গ্রাম আদালত অধ্যাদেশ, ১৯৭৬ এর আওয়তায় গঠিত একটি স্থানীয় মীমাংসামুলক তথা সালিশি আদালত।
গ্রাম আদালত আইন, ২০০৬ আইনের ধারা ৫ অনুযায়ী একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উভয়পক্ষ কর্তৃক মনোনীত দুইজন করিয়া মোট পাঁচজন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত হয়। তবে প্রত্যেক পক্ষ কর্তৃক মনোনীত দুইজন সদস্যের মধ্যে একজন সদস্যকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য হইতে হয়।
গত ১৯ই মে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ২ নং সাদিপুর ইউনিয়ন পরিষদ অফিস পরির্দশনে আসেন ইউএনডিপি প্রতিনিধি আশুতোষ মজুমদার। তিনি গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন এবং এসংক্রান্ত পরামর্শ প্রদান করেন । সাথে ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী পলাশ মন্ডল,আরো উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমেদ ভিপি মুছা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মারুতি নন্দন দাম, ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যাবৃন্দ।
সাদিপুর উনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা জানান ইউএনডিপি প্রতিনিধি হতে জানতে পারেন সাদিপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সিলেট ও মৌলভীবাজার জেলার মধ্যে শ্রেষ্ঠ গ্রাম আদালত নির্বাচিত হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।


















