রবিবার , ১৬ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে বন্যার্তদের জন্য ২৪ মেট্রিক টন চাল বরাদ্দ

প্রতিবেদক
moloysylsurma
জুন ১৬, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি::
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেটের ওসমানীনগর উপজেলায় সৃষ্ট বন্যায় দূর্ভোগ সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ ধরে উপজেলার নিন্মাঞ্চলে অব্যাহত বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রেসহ বিভিন্ন বাড়িতে পরিবার নিয়ে আশ্রয় নিচ্ছেন দুর্গতরা।
এদিকে, বন্যার্তদের সহায়তায় উপজেলা প্রশাসেনর পক্ষ থেকে ৮টি ইউনিয়নে ২৪মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলার, উমরপুর ইউনিয়নে ২টন, সাদিপুর ইউনিয়নে ৫ টন, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ৪ টন, বুরুঙ্গা বাজার ইউনিয়নে ৩ টন, গোয়ালাবাজার ইউনিয়নে ২ টন, দয়ামীর ইউনিয়নে ২টন ও উসমানপুর ইউনিয়নে ৫টন চাল বরাদ্দ দেয়া হয়। সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা বিষয়টি নিশ্চত করেছেন।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ঘন-ঘন বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বৃদ্ধি পেয়ে পানি বন্দি হয়ে পড়েছেন উপজেলার প্রায় এক হাজার পরিবার। মঙ্গলবার বিকাল ও বুধবার সকাল থেকে আশ্রয়কেন্দ্রে উঠছেন এসব বন্যাকবলিত মানুষ।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাশ বলেন, বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। উপজেলার ৮ ইউনিয়নে আপাতত ২৪ মেট্রিকটন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। প্রয়োজনে বরাদ্দ আরো বাড়ানো হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন মোহাম্মদ ময়নুল হক

প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আরো বরাদ্দের ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি

ওসমানীনগরে ১৩ পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জন

আল-আমানা ফাউন্ডেশন ইউ.কের রমজান ফুডপ্যাক বিতরণ

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আবদুল বারেক খন্দকার আর নেই

ব্রাজিলকে নিশ্চিত পেনাল্টি না দেয়ায় ভুল স্বীকার করলো কোপা কর্তৃপক্ষ

ওসমানীনগরে প্রাণিসম্পদ সেবা সাপ্তাহ ও প্রর্দশনী অনুষ্ঠিত

ওসমানীনগরে বন্যার্তদের সাথে ইউপি চেয়ারম্যান ও তার পরিবারের ঈদ উদযাপন

আমি নির্বাচনে হারলে ‘রক্তগঙ্গা’ বয়ে যাবে : ট্রাম্প

ওসমানীনগরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা