রবিবার , ২১ এপ্রিল ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগর থানা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরীকে উদ্ধার

প্রতিবেদক
moloysylsurma
এপ্রিল ২১, ২০২৪ ১:০৭ পূর্বাহ্ণ

ওসমানীনগর উপজেলা প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর থানা পুলিশের সহায়তায় নিখোঁজ এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

গত ২০শে এপ্রিল সকালে ওসমানীনগর থানার তাজপুর ইউনিয়নের তাজপুর কদমতলা এলাকায় ৯ বছর বয়সী এক কিশোরীকে একা ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দা জুবেল খান। কিশোরীর সাথে কেউ আছে কিনা জিজ্ঞাসা করলেও সে কোনো উত্তর দিতে পারেনি। পরে জুবেল খান বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক সঙ্গীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানায় জিজ্ঞাসাবাদে কিশোরী নিজের নাম মারজানা বেগম বলে জানায়। তবে তার বাড়ির ঠিকানা বলতে পারেনি।

পুলিশ মারজানার ছবি তাদের ফেসবুক পেজে প্রকাশ করলে কিছুক্ষণের মধ্যেই তার পরিবারের সদস্যরা ওসমানীনগর থানায় যোগাযোগ করেন। তারা মারজানাকে তার ফুফু নুরজাহান বেগমের ভাতিজি হিসেবে শনাক্ত করেন। নুরজাহান বেগম জানান, প্রায় এক মাস আগে মারজানা তার বাড়িতে এসেছিল। কিন্তু ২০শে এপ্রিল সকালে সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়।

পরে পুলিশ মারজানাকে তার ফুফু নুরজাহান বেগমের কাছে হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কোটা বিরোধী আন্দোলনে বিএনপি ও জামাত উস্কানি দিচ্ছে ওসমানীনগরে-এমপি নিখিল

ওসমানীনগরে রাস্তায় হেলে পড়েছে গাছ,ঝুঁকিপূর্ণ যান চলাচল

ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের মধ্যাহ্নভোঁজ

ওসমানীনগরে শহীদ দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের শোক বার্তা

ওসমানীনগরে হুমায়ুন কবিরের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী সংসদ নির্বাচনে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করুন : অধ্যাপক আব্দুল হান্নান

ওসমানীনগরে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুক্তরাজ্য প্রবাসী পরিবারের উপর হামলা

মাত্র ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবেন ব্যবসায়ী খলিল