হারুন রশিদ ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে প্রায় ৪ শতাধিক মানুষের মধ্যে দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকে’ র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
(সোমবার) সকাল ১০ টায় উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় দুস্থ মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দয়ামীর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী কতিপয় শিক্ষানুরাগী, নিবেদিতপ্রাণ সমাজসেবী ব্যক্তি বিশেষের সমন্বয়ে শিক্ষা, সংস্কৃতি , আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করার লক্ষ্যে ২০১৮ সালে গঠিত হয় দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউ’কে।
এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে মেধাবী-গরীব ছাত্রছাত্রীদের পাশাপাশি নিরীহ গরীব মানুষের জন্য বিভিন্ন জনহিতকর কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ এখানে কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
মাহে রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতের আশায় দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউ’কের উদ্যোগে অত্র ইউনিয়নের হতদরিদ্র, দিনমজুর অভাবগ্রস্থ
মানুষের মাঝে রমজান ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরনের আয়োজন করা হয়েছে।
এই মহতি উদ্যোগের মাধ্যমে ইউনিয়নের প্রায় ৪ শত গরিব পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেয়েও বেশী মূল্য খরছে।
১০ কেজি চাউল,
২ লিটার সোয়াবিন তেল,
২ কেজি ময়দা,
১ কেজি চিনি,
২ পেকেট লাচছা সেমাই
বিতরন করা হচ্ছে।
দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউ’কে প্রতিষ্ঠার পর থেকে আর্ত-মানবতার সেবায় কাজ করে ইউনিয়নবাসির নিকট বেশ প্রশংসিত হয়েছে।
বিগত করোনাকালীন সময়ে ইউনিয়নের ৭৩৩ টি পরিবারের মধ্যে প্রায় ৫ লক্ষ টাকার ১১ টন চাউল বিতরন করেছে।
২০২২ সালের প্রলয়ংকারী বন্যার আঘাতে জনজীবন স্থবির হয়ে মানুষ যখন গৃহবন্দি হয়ে পড়েন তখনও দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউ’কে বন্যা দুর্গত অসহায় মানুষের ঘর বাড়ী মেরামতের জন্য সংগঠনের অনেক ট্রাস্টী ও শুভাকাংখী হৃদয় উজাড় করে সাহায্যের হাত প্রসারিত করে প্রায় ১০ লক্ষ টাকার টেউটিন ও নগদ অর্থ প্রদান করে অত্র অঞ্চলের মধ্যে বিরল দৃষ্টান্ত স্থাপন করে।
শুধু প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকে নয় দুঃখী মানুষের জন্য যখন যেখানে পাশে দাঁড়ানোর প্রয়োজন সেখানেই দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউ’কে সাহায্যের হাত প্রসারিত করে সাধ্যমত এগিয়ে এসেছে।
বিভিন্ন সময়ে গুরুতর অসুস্থ কিডনি রোগী, ক্যানসার রোগী, হৃদরোগী সহ অনেক অসুস্থ মানুষকে লক্ষ লক্ষ টাকা প্রদাণ করেছে। দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউ’কের সাহায্যে এই সব গুরুতর অসুস্থ মানুষজন আল্লাহতায়ালার মেহেরবাণীতে সাভাবিক সুস্থ জীবনে ফিরে এসেছেন। এছাড়াও এতিম দরিদ্র মেয়ের বিবাহ প্রদান,
পূংগু মানুষের চিকিৎসার ব্যবস্থা,
গরিব মেধাবী ছাত্রদের কলেজে ভর্তির জন্য অর্থ প্রদান, এছাড়াও
দয়ামীর ইউনিয়নের প্রায় সব কটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮ হাজার ছাত্র ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় সহ সমাজের বিভিন্ন জনহিতকর কার্যক্রমে লক্ষ লক্ষ টাকা সহযোগিতা করে অত্র ইউনিয়নে আর্ত-মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রেখে ইউনিয়নের মানুষের নিকট তথা গরিব মানুষের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে।
এই সংগঠন জন্মের পর থেকে এ পর্যন্ত অত্র ইউনিয়নের বিভিন্ন সামাজিক উন্নয়নে প্রায় ৪০ লক্ষ টাকার কাজ করেছে।
আজকের এই মহতি অনুষ্ঠান সফল করতে সুদুর প্রবাস থেকে যারা কাজ করেছেন তাদের মধ্যে, শেখ আনছার উদ্দীন, সাইদুল আলম চৌধুরী, ফয়জুর রহমান ফয়েজ, সিরাজ আলী, হাজী আসাদ মিয়া, আব্দুর রব,দেলোয়ার হোসেন,সালেক মিয়া, মুজিবুর রহমান, আবুল কায়েছ, ফারুক মিয়া,হেলাল মিয়া, শেখ তাজ মোঃ মাসুদ পারভেজ, শেখ ময়নুর রশিদ, শফিউল আলম শফি, বদরুল আলম, আবুল ফয়েজ, আবুল বাইছ কামরুল, রিপন মিয়া, আনহার মিয়া, আমির হোসেন, শেখ আব্দুর রকিব, মুনসুর আহমদ, আবুল কালাম সরকার, দিলওয়ার আলী তাজ, শেখ জাহাঙ্গীর আলম, ফখরুল ইসলাম, চাঁনদ আলী, প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণ কালে যুক্তরাজ্য প্রবাসী হিফজুর রহমানের সভাপতিত্বে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আবুল ফয়েজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দয়ামির ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিন,বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান,বালাগঞ্জ ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ ফয়জুল ইসলাম মাসুক,বক্তব্য রাখেন সমাজসেবী রইছুর রহমান,জামাদুল ইসলাম জামাল,মোঃ হেলাল আহমদ,মোঃ তোহিদ আলী,মোঃ লিপন আহমদ প্রমূখ।
অনুষ্টানের শেষ প্রান্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন নিজ কুরুয়া জামে মসজিদ এর ইমাম ও খতিব মাও. মিজানুর রহমান।
সংবাদটি শেয়ার করুন।


















