সাইফুল ইসলাম ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের মাধ্যনগর উপজেলায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে ইসলামিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে ধর্মপাশা -মধ্যনগর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীর সাহেব চরমোনাই,আলহাজ্ব হযরত মাওলানা, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম,আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, মুফতি শহীদুল ইসলাম পলাশী, ধর্মপাশা -মধ্যেনগর সাংগঠনিক জেলা শাখার সভাপতি, মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শাখার , সভাপতি, মাওলানা মুখলেছুর রহমান ও সহ সভাপতি হাফেজ মাওলানা আজিজুর রহমান, মাওলানা, আব্দুল ওয়াহিদ, সাবেক সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ মধ্যনগর থানা,ইসলামি আন্দোলন বাংলাদেশ,, ধর্মপাশা উপজেলা শাখার,সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আলম,সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছ উদ্দীন আহমদ,সাবেক সহ সভাপতি মুফতি আশরাফ আলী, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ, ধর্মপাশা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা আলীমুল ইসলাম প্রমুখ। বয়ানে বলা হয় ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এখানেই আছে শান্তি। তাই সকলকেই শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিম।মাহফিলের শেষ প্রান্তে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করা হয়।
সংবাদ টি শেয়ার করুন।

















