মঙ্গলবার , ১১ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

ওসমানীনগরে মাদ্রাসা শিক্ষক, ও কম্পাউন্ডার দিয়ে মেডিক্যাল ক্যাম্প,জটিল রোগের চিকিৎসাসেবা

প্রতিবেদক
moloysylsurma
জুন ১১, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে কোনো ধরনের চিকিৎসার প্রশিক্ষণ ছাড়াই একজন কম্পাউন্ডার ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মেডিকেল ক্যাম্প করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন চাতলপাড় জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই আল হাদি। ডাক্তার হিসাবে রোগী দেখেন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষার্থীসহ কম্পাউন্ডার জুবায়ের আল-মখসদ।

জানা গেছে, রবিবার উপজেলার সাদিপুর ইউনিয়নের সুন্দিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই মেডিক্যাল ক্যাম্প। অভিজ্ঞ ডাক্তারদের এনে মেডিক্যাল ক্যাম্প করা হবে বলে প্রচার করলেও চিকিৎসা সেবা প্রদান করেন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষার্থীরাসহ স্থানীয় এক কম্পাউন্ডার। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে গিয়ে এমন অবস্থা দেখে অনেকেই চিকিৎসা সেবা না নিয়ে ফিরে আসেন। তবে, যারা চিকিৎসা সেবা নিয়েছেন এবং ঔষধ সেবন করেছেন তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। একজন ফ্রান্স প্রবাসীকে ম্যানেজ করে অর্থ এনে মেডিক্যাল ক্যাম্পের নামে এমন কর্মকাণ্ডে সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের দিয়ে চিকিৎসা সেবা করিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন অধ্যক্ষ আব্দুল হাই আল হাদি। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা না করে বেসরকারিভাবে বৈধ ডাক্তার ছাড়াই সাধারণ মানুষের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঔষধ সম্পর্কে ধারণা না থাকায় রোগীদের ভুল ঔষধ দেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সুন্দিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে মেডিক্যাল ক্যাম্প করার বিষয়টি সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতি লাল গুপ্ত বলেন, মাদ্রাসার একজন শিক্ষক রবিবার সকালে আমাকে মেডিক্যাল ক্যাম্পের বিষয়টি অবগত করে পানি বৃদ্ধির কারণে সুন্দিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্প করার কথা জানালে আমি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে তাদের কার্যক্রম পরিচালনা করতে বলেছি। সেখানে অভিজ্ঞ ডাক্তার ছাড়া চিকিৎসা সেবা দেয়ার বিষয়টি আমার অজানা। রবিবার বিদ্যালয় বন্ধ ছিল না, যথারীতি ক্লাস চলমান ছিল। তবে, ছবি এবং ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে বিদ্যালয়ের ক্লাসেই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং বিদ্যালয়ের বেঞ্চ-টেবিল ব্যবহার করা হয়েছে। এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

সাদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন মিয়া বলেন, রবিবার অভিজ্ঞ ডাক্তার দিয়ে সুন্দিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মেডিক্যাল ক্যাম্প হবে এমন বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছিলাম। তবে, পরে জানতে পেরেছি সেখানে কোনো ডাক্তারই ছিলেন না। মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং একজন কম্পাউন্ডার দিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বিদ্যালয় বন্ধ রেখে এ ধরনের চিকিৎসা সেবা হাস্যরস তৈরি করেছে। মানবদেহের গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবায় এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ডাক্তারি প্রশিক্ষণ ছাড়া কম্পাউন্ডার ও শিক্ষার্থীদের দিয়ে মেডিক্যাল ক্যাম্পের পরিচালনা, ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদানের বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ময়নুল হাসান।

রবিবার বিদ্যালয় বন্ধ রেখে এমন মেডিক্যাল ক্যাম্প পরিচালনা সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন ওসমানীনগর উপজেলা সহকারী শিক্ষাকর্মকর্তা সানাউল হক সানি।

এই বিষয়ে জানতে চাতলপাড় জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই আল হাদি বলেন, শিক্ষার্থীরা চিকিৎসা সেবা দেয়নি। একজন পল্লি চিকিৎসক সেবা প্রদান করেছেন। বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা, আমি মনে করি এটি একটি ভালো উদ্যোগ।

চিকিৎসা সেবা প্রদানকারী জুবায়ের আল-মখসদ বলেন, আমি মনে করেছি এখানে অভিজ্ঞ ডাক্তাররা চিকিৎসা প্রদান করবেন, আমি সহায়ক হিসাবে থাকবো। কিন্তু সেখানে কোনো অভিজ্ঞ ডাক্তার ছিলেন না, তাই চিকিৎসা করেছি। যদি সরকারি কোনো অনুমোদন না থাকে তবে, এটি ভুল হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী আহত

সিলেট জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার ঈদ সামগ্রী বিতরণ

ওসমানীনগরের প্রবীন মুরব্বি আছমত উল্যা আর নেই

শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় জয়বুন নেছা গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম সংবর্ধিত

ওসমানীনগরে বিএনপির ইফতার মাহফিলের প্রস্তুতি

ওসমানীনগরে গৃহবধূর মৃত্যু নিয়ে দুই পরিবারের বিরোধ, হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তদন্তে পুলিশ

বাংলাদেশী ফুটবলার রাজিয়ার মৃত্যু যে বার্তা দেয়

শ্রীমঙ্গলের এক কৃষকের সন্তান কলাগাছের তন্তু থেকে পলিথিন আবিষ্কার করেছে

ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের মধ্যাহ্নভোঁজ

ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দাল মিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল