বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

অন্যায়কারীরা শাস্তি পেতেই হবে : তাহসিনা রুশদীর লুনা

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ২০, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমরা ঐক্যের মাধ্যমে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। জনতার রোষানলে পরে দেশ থেকে পালিয়ে গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের দলের নেতাকর্মীদের বিভিন্ন উস্কানি দিচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যেশ্যে লুনা বলেন, আপনারা শান্তিতে আছেন, ভাল আছেন। আপনাদের উপর কোন জুলুম হচ্ছে না। কোন গায়েবী মামলা হচ্ছে না। কোন অবস্থাতেই চক্রান্তের ফাঁদে পা দিবেন না। চক্রান্তে পা দিলে ভূক্তভুগী আপনারাই হবেন। আপনারা দেশের সাধারণ জনগন হিসাবে দেশে বসবাস করেন। তবে, যারা এতো দিন সাধারণ মানুষের উপর অত্যাচার ও বাড়িঘর দখল করেছেন। তাদের কিন্তু আমরা ছাড়বো না। অন্যায়কারীরা শাস্তি পেতেই হবে।

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাইয়ের পট পরিবর্তনের পর অন্তবর্তীকালিন সরকারের অধিনে দেশ পরিচালনা হচ্ছে। সরকারের পক্ষে দেশে সংস্কার কাজ চলমান রয়েছে। সংস্কার কাজ শেষে সুষ্ঠ গণতান্ত্রিক পক্রিয়ায় তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন। লুনা দলের নেতাকর্মীদের বলেন, সরকারের সংস্কার কাজে যাতে কেউ কোন ধরণের ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্তিতিশীল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

বৃহস্পতিবার বুরুঙ্গা বাজারে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, উপজেলা বিএনপির সভাপতি এস.টিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম জিতুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক লাহিন হোসেন ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মখন মিয়ার যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক কবির আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমদ, ছাত্রদলের সভাপতি সাহেদ মাসুদ প্রমুখ। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার দুই সহস্রাধিক রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান ও দেশ জাতীর মঙ্গল কামনায় মোনাজাত করেন হাফিজ রুহুল আমিন। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন। 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ওসমানীনগরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ওসমানীনগরের আব্দুল হাকিম জাতীয় পর্যায়ে ক্বিরআত প্রতিযোগীতায় দ্বিতীয় 

ওসমানীনগরে চাচির হাতের সরবত খেয়ে কিশোরীর মৃত্যু

সিলেট নগরীতে কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবেনা দুই দিন

বালাগঞ্জে আ.লীগের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আল-আমানা ফাউন্ডেশন ইউ.কের রমজান ফুডপ্যাক বিতরণ

ওসমানীনগরে সাজ্জাদ ফাউন্ডেশন অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে

ওসমানীনগরে মরহুম আসকর আলী‘র ঈসালে সাওয়াব উপলক্ষে খতমে কুরআন ও দোয়া মাহফিল

বরগুনায় নিজ উঠানে গাঁজা চাষ,গাছসহ ব্যবসায়ী আটক

ওসমানীনগরে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের প্রশিক্ষণ অনুষ্ঠিত