সুরমা সিলেট ডেস্ক::
কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক রাজবাড়ীর পাংশায় দাঁড়িয়ে থাকা পাট বোঝাই ট্রাক ও গ্যাস বহনকারী ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ী শহরের আহম্মদ আলী মৃধা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার এসআই একেএম
হাসানুজ্জামান জানান
দুর্ঘটনায় কবলিত ট্রাকের সহকারী নিহত দিলীপ শিকদার (৪০) যশোর জেলার বাঘার পাড়া উপজেলার আন্দুল বাড়িয়া গ্রামের রণজিৎ শিকদারের ছেলে।
স্থানীয়রা বলেন, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ শব্দ শুনে এগিয়ে এসে দেখেন গ্যাসের ট্রাক দাঁড়িয়ে থাকা আরেক ট্রাকে ধাক্কা দিছে। গ্যাসের ট্রাকের হেলপার বের হতে পারছেন না। এ সময় আশপাশের বাড়ি থেকেও লোকজন ছুটে আসেন। আমরা অনেক চেষ্টা করেও গাড়ি থেকে তাকে বের করতে পারিনি।
পরে পুলিশ আর ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সকালে খবর শুনি যে হেল্পার মারা গেছেন।
পুলিশ জানায় রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ী মুখি একটি পাট বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী গ্যাস বহনকারী একটি ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এসময় গ্যাস বহনকারী ট্রাকের চালকের সহকারী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ চালকের সহকারীকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান,সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই দুটি ট্রাকেরই চালক পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।


















