হারুন রশিদ ওসমানীনগর প্রতিনিধি :: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যাকবলিত সিলেটের ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মধ্যে দুই শতাধিক পরিবারের সদস্যদের সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫জানুয়ারী) বিকেলে ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন এর জাকির পুর কোনাপাড়ায় বন্যা আক্রান্ত দুই শতাধিক পরিবারের সদস্যদের হাতে নৌকা যুগে ত্রান তুলেদেন সিলেট দুই আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, এর আগে সাদিপুর ইউনিয়নে বন্যা আক্রান্ত কয়েকটি পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন, এসময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা সহ নেতৃবৃন্দরা। বন্যা আক্রান্ত প্রত্যেকটি পরিবারকে কেজি করে চাল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ শেষে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন, ততদিন এদেশের মানুষ না খেয়ে থাকবেন না। ঐক্যবদ্ধভাবে সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা হবে। আর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার হচ্ছে গরিববান্ধব সরকার। তাই এ সরকার সমাজের অবহেলিত-বঞ্চিত ও গরিব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদেরকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুফাসসির আহমেদ মনুর এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকছার আহমদের এর পরিচালনায় সরকারি ত্রাণ বিতরণ কালে বক্তব্য রাখেন
ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাশ, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, সাবেক চেয়ারম্যান আব্দুল হাফিজ, এ মতিন গেদাই, ইউপি সদস্য আবুল বাশার, ইউপি সদস্য বাজিদ মিয়া, মস্তাক আহমদ, মহিলা সদস্যা জয়া রানী,সহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ প্রমুখ।


















