রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আজব বিশ্ব
  3. আন্তর্জাতিক
  4. খুলনা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. জীবন থেকে নেওয়া
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. প্রবাসীর গল্প
  13. ফিচার
  14. ফ্রিল্যান্সিং
  15. বরিশাল

রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন ! ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
moloysylsurma
মার্চ ২৪, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

সুরমা সিলেট ডেস্ক::

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (২৪ই-মার্চ) রাত পৌনে তিনটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকার গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রবিবার রাতে গাউছিয়া কাঁচাবাজারের একটি দোকানে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো কাঁচাবাজার ও টিনমার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভীতরে থাকা সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পূর্বাচল, ডেমরা, কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচল মোট ৪ টি ষ্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনটি বেশ বড় এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে সূত্রপাত জানা যায়নি। আগুন নেভানোর পর আমরা বিস্তারিত জানাতে পারবো।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত